স্বাস্থ্য কর্মকর্তা সহ অন্যান্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সামাজিক সেবা সংগঠন
সামাজিক সেবা সংগঠন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি সু-প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যা পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত। এমআরএ (নিবন্ধন নং ০৬০০৩০১৫৮৬০০১৫০), এনজিও বিষয়ক ব্যুরো (নিবন্ধন নং২১২৪) ও সমাজসেবা অধিদপ্তর (নিবন্ধন নং ট-দে-১০৬৬/৯৮) এর সনদ প্রাপ্ত সংস্থাটি সমৃদ্ধি প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করছে।
পদের নাম: স্বাস্থ্য কর্মকর্তা
পদ সংখ্যা: ০২
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: ম্যাটস এর ডিপ্লোমাধারী (জিপিএ ২.৫ এর নীচে গ্রহণযোগ্য নয়)
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা:
আগ্রহী প্রার্থীকে পিকেএসএফ এর অর্থায়ণে পরিচালিত এনজিওতে সমপদে ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
বেতন: শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ১৮,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২০,০০০ টাকা।
মাসিক ভাতা: মোবাইল বিল ৫০০ টাকা, যাতায়াত বিল ১,২০০ টাকা।
অন্যান্য সুবিধাদি:
- ফ্রি আবাসন
- শহর ভাতা
- সন্তানদের শিক্ষা ভাতা
- অর্জিত ছুটি বাবদ প্রদেয় অর্থ (প্রতি জুন ভিত্তিক প্রদান)
- উৎসব ভাতা (৩ টি)
- প্রভিডেন্ড ফান্ড, গ্রাচ্যুইটি
- দক্ষতা অনুসারে ইনসেনটিভ ও পদোন্নতি ব্যবস্থা রয়েছে।
- আবেদন প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীদের আগামী ০২/০৬/২০২৬ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন, প্রধান কার্যালয়, সামাজিক সেবা সংগঠন ভবন, স্কুল রোড, পাথরাইল, দেলদুয়ার, টাঙ্গাইল বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদন পত্রের সাথে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর সহ), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে পাঠাতে হবে। উল্লেখ্য চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের অবশ্যই যোগদানের সময় ১০,০০০ টাকা জামানত (ফেরত যোগ্য) প্রদান করতে হবে।

স্বাস্থ্য কর্মকর্তা সহ মেডিকেল সেক্টরে চাকুরী পরীক্ষার প্রস্তুতি নিতে আজই সংগ্রহ করুন Medical Exam kit for Job Hunter বইটি । বইটি সংগ্রহ করতে হোয়াটস্ অ্যাপ করুন 01909308680

