Health Assistant

স্বাস্থ্য সহকারী পদে ডি এম এফ দের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি

Share this on:

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের “প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা” প্রকল্পের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে।

পদের নাম ও বেতন-ভাতা:


পদের নাম: স্বাস্থ্য সহকারী (প্যারামেডিক)
পদ সংখ্যা: ৫ জন
কর্মস্থল: সিরাজগঞ্জ ও বগুড়া জেলার এনডিপি শাখা অফিস
বেতন: মাসিক সর্বসাকুল্যে ২০,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা:
ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) থেকে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমা এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন সনদ থাকতে হবে।

বয়স (সর্বোচ্চ): ৩৫ বছর

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা:
বেসরকারি উন্নয়ন সংস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন এবং স্থানীয় নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বিশেষ দ্রষ্টব্য:
সামাজিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত, ধূমপায়ী এবং অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
যোগ্যতাসম্পন্ন নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:
সহকারী পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন), ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), কাজী মতিয়ার রহমান সড়ক, মাসুমপুর, সিরাজগঞ্জ, পোস্ট বক্স-০২, সিরাজগঞ্জ।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ১০ জুন ২০২৬।

ডিএমএফ দের জন্য চাকুরীর প্রস্তুতির জন্য আজই সংগ্রহ করুন বইটি WhatsAPP 01909308680

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *