বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি
ভর্তি বিজ্ঞপ্তি
৭ম ব্যাচ
বি.এস.সি (অনার্স) ইন ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন প্রোগ্রাম
B.Sc (Hons) in Food Science and Nutrition (BFSN)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত ৪ বছর মেয়াদি বি.এস.সি (অনার্স) ইন ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন প্রোগ্রামে ২০২৬ শিক্ষাবর্ষে (৭ম ব্যাচে) ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা :
- এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ হতে আলাদাভাবে কমপক্ষে জিপিএ ২.৫০ সহ উত্তীর্ণ।
অথবা - এসএসসি বিজ্ঞান বিভাগ হতে কমপক্ষে জিপিএ ২.৫০ এবং সিজিপিএ-২.৭৫/পাসসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান (ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি, মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট, ফুড টেকনোলজি ইনস্টিটিউট ইত্যাদি হতে ফার্মেসি, কৃষি, ফুড টেকনোলজি, নার্সিং, ল্যাবরেটরি, রেডিওলজি, ফিজিওথেরাপী, ডেন্টিস্ট্রি, অকুপেশনাল থেরাপি, ইনটেনসিভ কেয়ার ইত্যাদি বিষয়ে) ডিপ্লোমা সনদধারী হতে হবে।
অথবা - কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উপরোক্ত বিষয়ে সমমানের সনদধারী হতে হবে। শিক্ষা জীবনের যেকোনো পরীক্ষায় অবশ্যই রসায়ন এবং জীববিজ্ঞান/শরীরবিদ্যা/পুষ্টিবিদ্যা বিষয় থাকতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া :
- যে কোনো ব্রাউজারের Address bar-এ https://osapsnew.bou.ac.bd টাইপ করে ব্রাউজ করুন। Offered Programs সেকশন এর অধীনে *School of Science and Technology (SST)-এ ক্লিক করে *B.Sc (Hons) in Food Science and Nutrition (B.Sc in FSN) প্রোগ্রামের পাশে প্রদর্শিত Apply Now বাটনে ক্লিক করুন। View Details এ B.Sc in FSN প্রোগ্রামে ভর্তির নির্দেশনাবলী গুরুত্ব সহকারে পড়ে পুনরায় Apply Now বাটনে ক্লিক করুন।
- অনলাইন-এ আবেদন ফরমটির যথাযথভাবে এসএসসি এর সনদ অনুযায়ী নিজ, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ এবং Gmail ঠিকানা পূরণ করে Next বাটনে ক্লিক করুন। Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ফটো (*300 $\times$ 300 JPG Format) এবং আপনার স্ক্যান করা স্বাক্ষর (300 $\times$ 100 JPG Format) আপলোড করে *Next বাটনে ক্লিক করুন।
- Academic Information ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং অভিজ্ঞতার তথ্য (যদি থাকে) Professional Record ধাপে সঠিকভাবে পূরণ করে Finish বাটনে ক্লিক করুন। সঠিকভাবে ফরম পূরণ শেষে আপনার মোবাইলে SMS এবং ই-মেইলে Temporary User ID ও Password প্রেরণ করা হবে।
- Proceed to Payment বাটনে ক্লিক করার পর প্রদর্শিত Online Payment Gateway সমূহ থেকে যে কোনোটির মাধ্যমে ফি জমা দেয়া যাবে। সফলভাবে ফি জমাদান শেষে “Payment has been completed successfully!” মেসেজ প্রদর্শিত হবে এবং SMS এবং ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে।
- B.Sc in FSN প্রোগ্রামে ভর্তি আবেদন ফি ৬০০/- (ছয়শত টাকা)। তবে এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে।
- অনলাইন ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য OSAPS-এর হেল্পলাইনে ফোন করে জেনে নেয়া যাবে। OSAPS-এর হেল্পলাইন নম্বর: ০১৬১৮-৯৭৭২৩৭, ০১৯০৭-৪৫১৬১২ (সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত, সোমবার থেকে শুক্রবার) অথবা ই-মেইল করুন (help.osaps@bou.ac.bd)।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ :
১। অনলাইনে আবেদন জমাদান : ২২-০৬-২০২৬ থেকে ৩০-০৮-২০২৬ তারিখ পর্যন্ত
২। বাউবি’র ওয়েবসাইটে লিখিত পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ : ০৩-০৯-২০২৬ তারিখ সকাল ১১টা
৩। অনলাইন থেকে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ : ০৪-০৯-২০২৬ থেকে ১০-০৯-২০২৬ তারিখ পর্যন্ত
৪। মনোনীত প্রার্থীদের লিখিত পরীক্ষা : ১১-০৯-২০২৬ তারিখ সকাল ১০টা-১১টা
৫। লিখিত পরীক্ষার স্থান : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুর-১৭০৫
৬। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ : ১৮-০৯-২০২৬ তারিখ সকাল ১১টা
৭। সাক্ষাৎকার : ২১-০৯-২০২৬ থেকে ২৩-০৯-২০২৬ তারিখ পর্যন্ত
৮। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ : ৩০-০৯-২০২৬ তারিখ সকাল ১১টা
৯। মেধা তালিকা থেকে ভর্তি : ০৪-১০-২০২৬ থেকে ০৮-১০-২০২৬ তারিখ পর্যন্ত
১০। অপেক্ষমান তালিকা থেকে ভর্তি : ১২-১০-২০২৬ থেকে ১৪-১০-২০২৬ তারিখ পর্যন্ত
১১। ওরিয়েন্টেশন : ১৬-১০-২০২৬ তারিখ সকাল ১১টা, স্থান: বাউবি ক্যাম্পাস
১২। ক্লাস শুরু : ২৩-১০-২০২৬ তারিখ
ক্লাস টেস্ট, সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুরে অনুষ্ঠিত হবে।
স্টাডি সেন্টার এবং ক্লাস :
| স্টাডি সেন্টার | রুটিন অনুযায়ী তত্ত্বীয় ক্লাস | যোগাযোগ |
|---|---|---|
| বাউবি ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুর-১৭০৫। | শুক্রবার ও শনিবার | ০১৭১৬৪৫৬৫৩৬ |
বিঃদ্রঃ ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা সপ্তাহের অন্যান্য দিনে বাউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি, বিষয় ও নম্বর বিভাজন :
(ক) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী রসায়ন (৩৫ নম্বর), জীববিজ্ঞান (৩৫ নম্বর), ইংরেজি (২০ নম্বর) এবং সাধারণ জ্ঞান (১০ নম্বর) বিষয়ে মোট ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) (নৈর্ব্যক্তিক) প্রশ্নপত্রে এক ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
(খ) নৈর্ব্যক্তিক এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।
(স্বাক্ষর)
(অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ মন্ডল)
ডিন
স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি, বাউবি ও
সভাপতি, ভর্তি কমিটি, বিএফএসএন প্রোগ্রাম
অসম্পূর্ণ, ভুল, মিথ্যা তথ্য প্রদান প্রমাণিত হলে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
বি.এস.সি (অনার্স) ইন ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন প্রোগ্রাম ভর্তি প্রস্তুতি নিতে বইটি এখনই অডান করুন WhatsApp 01909308680

