এসডিআই-এ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি (MRA সনদ নম্বর-০১২৩৯-০৩৩৩৬-০০১৫৪)
SOCIETY FOR DEVELOPMENT INITIATIVES
সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস্
সূত্র: এসডিআই-পিআরকে/নিয়োগ-বিজ্ঞপ্তি/২০২৬/৯৩২ তারিখ: ১০ জুন, ২০২৬ খ্রী:
সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস্ (এসডিআই) সরকারী প্রয়োজনীয় সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা ১৯৯৩সাল হতে প্রতিষ্ঠিত। বিগত ৩৩ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের ২৪টি জেলায় ১৮৪টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) ও জাপান এ্যাম্বাসি-ঢাকা, এডিবি, বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন দাতা সংস্থার অর্থ সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের যে কোন অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের ‘প্যারামেডিক’ পদে লোক নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সংস্থার ঋণ কার্যক্রমের আওতাধীন সদস্য ও পরিবারের সদস্যদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টিসেবা প্রদান করা। পাশাপাশি কর্মএলাকার স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহী জনগোষ্ঠীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টিসেবা প্রদান করা। প্যারামেডিকগণ শাখা পর্যায়ে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করবেন। তিনি ‘প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা’ কার্যক্রম বাস্তবায়ন, সেবাপ্রদান, মনিটরিং, সমন্বয়, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা।
পদের নাম ও সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও সুযোগ সুবিধা প্রার্থীর বয়স
পদের নাম: প্যারামেডিক
পদের সংখ্যা: 10 জন
শিক্ষাগত যোগ্যতা ও সুযোগ সুবিধা প্রার্থীর বয়স
‘ম্যাটস (মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল)’ থেকে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমাধারী। ‘বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)’-এর নিবন্ধন সনদ রয়েছে, বেসরকারী উন্নয়ন সংস্থায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমে অভিজ্ঞতাসম্পন্ন এবং স্থানীয় নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। ৩০/০৬/২০২৬ইং তারিখ হতে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষানবীশকাল চালাকালে প্রতি মাসে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা স্থিরকৃত বেতন এর অতিরিক্ত (প্রযোজ্য ক্ষেত্রে যাতায়াত বিল-১৫০০) মটরসাইকেল ব্যবহার করলে-২০০০, খাদ্য ভাতা-১৫০০, ইফতার ভাতা প্রতি রোজার জন্য-২০০, দুরত্ব ভাতা প্রতি জেলার জন্য-২০০, চর/দ্বীপ ভাতা-৭০০, হার্ডশীপ ভাতা-৯০০ (কক্সবাজার জেলার জন্য), সিটি ভাতা-৭৫০ (সিটি কর্পোরেশন এলাকার জন্য), মোবাইল বিল-৫০০, পরিচ্ছন্ন ভাতা-১০০, ঈদ উৎসব ও বৈশাখী ভাতা প্রদান করা হবে।
সুযোগ-সুবিধা অন্যান্য সমূহ : শিক্ষানবীশকাল ৬ মাস উত্তীর্ণ হওয়ার পর সংস্থার বেতন কাঠামো অনুসারে নির্ধারিত স্কেল (গ্রেড-XI) ১৩২০০-১৩২০×৭-ইবি-১৪৫২×১৮-৪৮৫৭৬/- সর্বসাকুল্যে বেতন শুরু ২৭,০৬০/- টাকা বেতন ও ভাতাদি প্রদান করা হবে। আরো অতিরিক্ত ৩২০০/- টাকা ভাতাদি প্রদান করা হবে। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে উল্লেখিত অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।
কর্মএলাকা সমূহ : ঢাকা জেলার ধামরাই ও দোহার উপজেলা, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা, কক্সবাজার জেলার উখিয়া ও মহেশখালী উপজেলা, নোয়াখালী জেলার নোয়াখালী সদর, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা কাজ করার মনমানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২০/০৬/২০২৬ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে। লিখিত দরখাস্ত আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, ২কপি সদ্য তোলা রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রসহ সংযুক্ত করতে হবে। বাংলাদেশের স্থায়ী বাসিন্দাগণ বিকাল ৫:০০ টার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদনপত্র জমা দিতে অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
শর্তাবলী :
১) সাপ্তাহিক ছুটি, অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃত্বজনিত ছুটি, দুর্ঘটনাজনিত ছুটি ও অসুস্থতাজনিত ছুটি রয়েছে।
২) চাকুরীর ধরণ ফুল টাইম। শাখা পর্যায়ে স্বল্প খরচে আবাসিকে থাকার সুবিধা রয়েছে (প্রযোজ্য ও প্রাপ্ততা সাপেক্ষে)।
৩) যোগদানের সময় নির্বাচিত প্রার্থীদের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে। যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন।
৪) প্রার্থীর নিয়োগ পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রার্থীর নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না।
৫) কোন ধরণের মামলার জড়িত, কোন সংস্থা হতে অনিয়মের জন্য বরখাস্তপ্রাপ্ত ও অধ্যায়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
৬) সার্কুলারটি Online BDJobs এ পাওয়া যাবে। তবে অবশ্যই হার্ডকপি প্রেরণ করতে হবে।
৭) আবেদন পাঠানো যাবে ই-মেইলে : sdi.jobapplication@gmail.com
৮) নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
পরীক্ষার স্থান :
এসডিআই, প্রধান কার্যালয়, মোতালেব টাওয়ার, (তৃতীয় তলা) বাড়ী নং-৩৪, উত্তর আদাবর, আদাবর-মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
বরাবর, নির্বাহী পরিচালক, এসডিআই, প্রধান কার্যালয়, মোতালেব টাওয়ার, (তৃতীয় তলা)
বাড়ী নং-৩৪, উত্তর আদাবর, আদাবর-মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

Sub-Assistant Community Medical Officer, Medical Assistant, Paramedics সহ মেডিকেল সেক্টর গুলোতে চাকুরী পরীক্ষা প্রস্তুতির জন্য আজই সংগ্রহ করুন Medical Exam kit For Job Hunter বইটি। অডার করতে WhatsApp 01909308680

