সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি সমগ্র বাংলাদেশের ১৩ লক্ষাধিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি/প্রকল্প (ক্ষুদ্র অর্থায়ন, উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও শিশু উন্নয়ন, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ সম্প্রসারণ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ট্রেনিং, দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ ইত্যাদি) বাস্তবায়ন করছে। সংস্থার বিভিন্ন কর্মসূচিতে ক্যারিয়ার গঠনে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত পদসমূহে আবেদন আহ্বান করা যাচ্ছে:
পদের নামঃ মেডিকেল এসিস্ট্যান্ট
পদ সয়খ্যাঃ ১০০
বেতন: সর্বসাকুল্যে ২৯,৮৯০ টাকা
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ডিপ্লোমা/সার্টিফিকেট ইন মেডিকেল এসিস্ট্যান্ট পাস। সংশ্লিষ্ট পদে ন্যূনতম ০৫ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এ পদে নিয়োগপ্রাপ্ত কর্মীগণ চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বিবেচিত হবেন। সংস্থার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ পলিসি অনুযায়ী সুবিধাদি প্রাপ্য হবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মস্থল হবে সংস্থার শাখা অফিস।
সকল পদের (২, ১৬, ১৭ ক্রমিক ব্যতীত) শিক্ষানবিসকাল ন্যূনতম ৬ মাস। সংস্থার চাকরিবিধি অনুযায়ী ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, নিজ অর্থ বিনিয়োগের মাধ্যমে পেনশন সুবিধা, গ্র্যাচুইটি সুবিধা, প্রতিবছর ৩০ দিন অর্জিত ছুটি, মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব বোনাস, মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসাহ বোনাস (মাইক্রোফাইন্যান্স কর্মীদের), বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রযোজ্য ক্ষেত্রে টি.এ/ডি.এ, লাঞ্চ ভাতা, সুদমুক্ত মোটরসাইকেল, জ্বালানী ও রক্ষণাবেক্ষণ ব্যয়, বাইসাইকেল ও ট্যাব ঋণ, চিকিৎসা-বিবাহ-শিক্ষা-তীর্থযাত্রা উপলক্ষে সুদমুক্ত কর্মী ঋণ সুবিধা, ৪%-এ সাধারণ কর্মী ঋণ (গৃহ নির্মাণ, জমি ক্রয়, ফ্ল্যাট ক্রয় ইত্যাদি) সুবিধা, মোবাইল বিল, প্রদেয় বেতন-ভাতার বিপরীতে প্রতিষ্ঠান কর্তৃক প্রযোজ্য আয়কর প্রদান, দুর্ঘটনাজনিত আর্থিক সুবিধা, মৃত্যুজনিত আর্থিক সুবিধা, সোনালী করমর্দন সুবিধা, ১৭ ধরণের ছুটির সুবিধা, ভালো পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন পদের কর্মীদের বিদেশগমন সুবিধাসহ আনুষঙ্গিক সুবিধাদি প্রাপ্য হবেন। ৭-১৭ নং ক্রমিকের পদে নিয়োগপ্রাপ্ত পুরুষ প্রার্থীগণ সংস্থার অফিস ক্যাম্পাসে বিনামূল্যে একক আবাসন সুবিধা এবং ১২-১৭ নং ক্রমিকের পদে নিয়োগপ্রাপ্ত মহিলা প্রার্থীগণ বাইরে থাকার জন্য অতিরিক্ত বাড়ী ভাড়া ভাতা পাবেন। ৭ নং পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণকে সার্বক্ষণিক গাড়ী এবং ড্রাইভার সুবিধা প্রদান করা হবে।
সরাসরি/ডাকযোগে আবেদনের ক্ষেত্রে উপ-নির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) বরাবর আবেদনপত্র (স্বাক্ষরসহ), প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (স্বাক্ষরসহ), শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ল্যাব প্রিন্ট) এবং ২০০/- টাকা (অফেরতযোগ্য) “সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)”-এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল, সঞ্চয়ী হিসাব নম্বর “6015234002045” তে অনলাইন জমা/বিএফটিএন/পে-অর্ডার জমার স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে https://www.sss-bangladesh.org/careers এই লিংক-এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে এবং ২০০/- টাকা (অফেরতযোগ্য) “সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)”-এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইল, সঞ্চয়ী হিসাব নম্বর “6015234002045” তে অনলাইন জমা/বিএফটিএন জমার স্লিপ scan করে অনলাইন আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন করার ক্ষেত্রে সরাসরি অথবা অনলাইনে যে কোন একটি মাধ্যমে আবেদন (অনলাইনে/সরাসরি/ডাকযোগে) করতে হবে। অনলাইনে যারা আবেদন করবেন পরীক্ষায় অংশগ্রহণের সময় অনলাইন আবেদন কপি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট) সাথে আনতে হবে। উপরোক্ত নিয়ম ব্যতীত অন্য কোনোভাবে টাকা জমা করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সকল পদে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সরাসরি এবং ডাকযোগে আবেদনপত্র প্রেরণের ঠিকানা: উপ-নির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল। আবেদনপত্র গ্রহণের সময়সীমা: আগামী ৩০/১১/২০২৬ তারিখ। ১৫ নং পদ ব্যতীত সকল পদের পরীক্ষার কেন্দ্র হবে টাঙ্গাইল। নির্বাচনী পরীক্ষায় (লিখিত, মৌখিক ও কম্পিউটার ব্যবহারিক) জন্য প্রার্থীদেককে এসএমএস/মোবাইল এর মাধ্যমে ডাকা হবে। সুতরাং, আবেদনপত্রে অবশ্যই সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে। সকল পদে সুঠাম দেহী, চরিত্রবান, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী, জেলা শহর, উপ-শহর ও প্রত্যন্ত অঞ্চলসহ এসএসএস-এর যে কোন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির চাহিদানুযায়ী অভিজ্ঞতার তথ্য/সনদ আবেদনপত্রে সংযুক্ত/উল্লেখ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না। প্রার্থীদের যোগদানের সময় মূল সার্টিফিকেট জমা রাখতে হবে। এজন্য একটি প্রাপ্তিস্বীকারপত্র প্রদান করা হবে। তবে সামান্য সময়ের জন্য সার্টিফিকেট উত্তোলন করা যাবে। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের পেকেট

