উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

Share this on:

Centre for Development Innovation & Practices – CDIP
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার

Application Deadline : 03 May 2026
Summary
Vacancy:20
Age:At most 35 years
Location: Anywhere in Bangladesh
Salary:Tk. 18500 (Monthly)
Published:19 Apr 2026

Education

মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) পাস এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল হতে মেডিকেল এসিসটেন্ট পেশাদার হিসেবে রেজিস্ট্রেশনভূক্ত

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মবিবরনী :

মাসিক কর্ম পরিকল্পনা প্রনয়ণ;

ফিল্ড স্ট্যাটিক ও ব্রাঞ্চ স্ট্যাটিক ক্লিনিক, আয়োজন ও পরিচালনা করা;

স্ট্যাটিক ক্লিনিকে আগত রোগী ও রোগীর পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য সচেতনতা প্রদান করা;

স্ট্যাটিক ক্লিনিকে আগত রোগীদের বিএমডিসির নির্দেশনা অনুসরন পূর্বক সীমিত পরিসরে কিছু প্রাথমিক চিকিৎসা প্রদান করা;

প্রাথমিক চিকিৎসার অংশ হিসাবে কিছু স্বাস্থ্যসেবা প্রদান করা;

ওজন মাপা, (প্রয়োজনীয় ক্ষেত্রে) বিএমআই পরিমাপ করা, গায়ের তাপমাত্রা রেকর্ড করা ব্লাড প্রেসার পরিমাপ করা;

আগাম রোগ নির্নয় ও রোগ প্রতিরোধ করার লক্ষ্যে ডায়াবেটিস স্ক্রিনিং করা;

গর্ববতী সনাক্ত করণের লক্ষ্যে প্রেগন্যান্সি টেস্ট করা;

স্বাসকষ্ট রোগীদের উপসম প্রদানের লক্ষ্যে নেবুলাইজেন করা ও কতিপয় ক্ষেত্রে রে-থেরাপি দেওয়া;

ইনজুরি বা ক্ষত রয়েছে এমন রোগীদের সার্জিক্যাল ড্রেসিং করা;

সংস্থার নিয়ম অনুসারে নির্ধারিত সেবামূল্য আদায় করা ও রেকর্ড সংরক্ষণ ও স্টকের উপর ভিত্তি করে স্বাস্থ্য সামগ্রীর চাহিদা প্রদান করা;

যে সকল ব্রাঞ্চে ওটিসি ড্রাগ সরবরাহ রয়েছে, সেগুলো যথানিয়মে বিক্রয় করা, চাহিদা প্রদান, তথ্য অনলাইনে পোষ্টিং দেয়;

স্বাস্থ্য সচেতনতা প্রদান সহ রোগীর প্রাথমিক চিকিৎসার তথ্য, সেবামূল্য আদায় ইত্যাদির তাৎক্ষণিক রেকর্ড সংরক্ষণের জন্য বিভিন্ন রেজিষ্টার খাতা মেইনটেইন করা;

নতুন সদস্যদের ব্রাঞ্চ স্ট্যাটিক ক্লিনিক পরিচালনা কালীন রেজিষ্টার খাতা মেইনটেন্যান্স সহ হেলথ কার্ড প্রদান, হেলথকার্ডে সদস্যদের তথ্য সংরক্ষণ ও ঋণ যাচাই করা;

মাসিক কর্ম পরিকল্পনা অনুসারে সপ্তাহের নির্ধারিত দিন সমুহে শাখার আওতাধীন শিশক কেন্দ্র সমুহ ভিজিট ও রেজিষ্টার খাতায় রেকর্ড সংরক্ষণ করা;

সংশ্লিষ্ট জোনের স্যাকমো টিম লিডারের সাথে মাসিক মিটিংএ অংশ গ্রহন ও টিম লিডারকে মাসিক কর্মকান্ডের তথ্য প্রদান করা;

প্রাত্যাহিক স্বাস্থ্য কর্মকান্ড হেলথ সফ্টওয়ারে দিনের শেষে পোষ্টিং দেয়া;

স্বাস্থ্য ক্যাম্প শিডিউল হয়ে থাকলে, স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের ব্যবস্থা গ্রহন করা, ক্যাম্পে রোগী আনয়নের জন্য প্রয়োজনীয় প্রচার প্রচারণা করা;

চলিত দায়িত্বের পাশাপাশি নতুন নিয়োগ প্রাপ্ত সংশ্লিষ্ট হেল্থ ভলান্টিয়ারদের সুপারভিশণ ও মনিটরিং করা।

ভলান্টিয়ারদের উপর আরোপিত কাজের জন্য প্রয়োজনীয় দিক নিদেশনা প্রদান করা;

প্রতি সপ্তাহে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সকল কর্মকান্ডের হিসাব-নিকাশ সংশ্লিষ্ট হেল্থ ভলান্টিয়ারদেরদের কাছ থেকে বুঝে নেয়া এবং স্বাস্থ্যসেবা কর্মকান্ড থেকে আদায়কৃত টাকা ব্রাঞ্চে নিয়োজিত হিসাব রক্ষককে জমা দেয়া;

প্রতি মাসে হেল্থ ভলান্টিয়ারদেরদের উপর অর্পিত কাজের রিপোর্ট তৈরি করে শাখায় সংরক্ষণ করা এবং হেল্থ সফ্টওয়ারে পোষ্টিং দেয়া;

হেল্থ ভলান্টিয়ারদের নিয়ে তাদের উপর অর্পিত কাজের অগ্রগতি বিষয়ক কর্মশালার আয়োজন করা।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার`-এর দায়িত্ব ও কর্তব্যের আওতাধীন নির্ধারিত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা;

প্রতিদিন নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত হয়ে ঋণ গ্রহীতাদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এপ্রোন পরিধান করে ক্ষুদ্রঋণ সমিতিতে গমণ করা। এ সময়ে প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি (বিপি মেশিন, স্টেথোস্কোপ, থার্মোমিটার, ওয়েট স্কেল, গ্লুকোমিটার ও স্ট্রিপ ইত্যাদি) সাথে নিয়ে যেতে হবে;

ঋণ বিতরণকালীন সময়ে অফিসে উপস্থিত থেকে গ্রাহকদের স্বাস্থ্যসেবা কার্ড ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা;

দুপুরের পর অফিসে অবস্থান করে ব্রাঞ্চ পর্যায়ে সেবা গ্রহীতাদের চিকিৎসা সেবা প্রদান করা;

মাসিক কর্মপরিকল্পনা অনুযায়ী প্রতিটি সমিতি (প্রতিদিন প্রথম সমিতিসহ ন্যূনতম ২টি সমিতি) পরিদর্শন করা। সমিতি পরিদর্শনের সময় উপস্থিত সকল সদস্যদেরকে স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা ও সচেতনামূলক পরামরর্শ প্রদান করা এবং প্রয়োজনে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা;

সিদীপ স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় নির্ধারিত ফি`র বিনিময়ে ডায়াবেটিস টেস্ট, প্রেগন্যান্সি টেস্ট, রে-থেরাপি, নেবুলাইজেশন, ড্রেসিং, কনসালটেন্সি সেবা ইত্যাদি সেবাপ্রদান করা এবং এর মাধ্যমে আয়ের টাকা প্রতিদিনই ব্রাঞ্চ হিসাবরক্ষকের নিকট জমা করে রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করা। পাশাপাশি হেলথ সফটওয়্যারে পোস্টিং হালনাগাদ রাখা;

সপ্তাহে কমপক্ষে ৩ দিন শিক্ষা সহায়তা কর্মসূচি (শিসক) শিক্ষাকেন্দ্র পরিদর্শন করে শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক পরামর্শ প্রদান করা;

প্রতিদিনের স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য নির্দিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখা এবং সংস্থার চাহিদা মোতাবেক প্রয়োজনীয় রিপোর্ট প্রস্তুত, যথাস্থানে প্রেরণ ও সংরক্ষণ করা। পাশাপাশি প্রতিদিনের কর্মকান্ডের তথ্য হেলথ সফটওয়্যারে খাতভিত্তিক প্রতিদিন পোস্টিং দেয়া;

প্রয়োজনে সদস্যদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার পরামর্শ প্রদান করা;

কর্ম-এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করা;

মহিলা হেলথ ভলান্টিয়ারদের কার্যক্রম সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন করা; এবং

উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করা।

Compensation & Other Benefits

সংস্থার নিয়ম অনুযায়ী ছুটি;

কর্মমূল্যায়ন সাপেক্ষে প্রতিবছর পারফরমেন্স এ্যালাউন্স;

বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রতিষ্ঠানের নিয়ম মোতাবেক ভ্রমণ ভাতা;

সংস্থার নিয়ম মোতাবেক মোটর সাইকেল ঋণ (সুদবিহীন) সুবিধা; এবং

চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হবে।

Read Before Apply

আগ্রহী প্রার্থীগণকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গীন ছবি, মোবাইল নম্বরসহ আবেদন ও জীবন-বৃত্তান্ত সময়সীমার মধ্যে “চীফ পিপল অফিসার, মানবসম্পদ ও ওডি এবং প্রশাসন বিভাগ” বরাবরে বর্ণিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হলো।

খামের উপর পদের নাম লিখতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ`র জন্য ডাকা হবে, এ জন্যে কোনো প্রকার টি.এ/ ডি.এ প্রযোজ্য হবে না।

উল্লেখ থাকে যে, ইন্টারভিউ`র সময় পরীক্ষা পাশের মূল সনদপত্র সহ অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে) দেখাতে হবে ।

Apply Procedure

Hard Copy

আবেদন পাঠানোর ঠিকানা:-

সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস – সিদীপ

বাড়ী নং ২২/৯, ব্লক-বি, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।

ভিজিট করুন: www.cdipbd.org

3 Comments

  1. I want to apply

    1. আবেদন করে ফেলুন ৩ মে আবেদনের শেষ সময় কোন তথ্য জানতে 01909308680

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *