মেডিকেল টেকনোলজি সহ বিভিন্ন পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

মেডিকেল টেকনোলজি সহ বিভিন্ন পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

Share this on:

ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করেছে। নিচে পদ, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেওয়া হলো:

## ১। রেজিস্ট্রারের অফিস (প্রশাসন-৫)

 পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  
 বেতন স্কেল: টাঃ ৯৩০০-২২,৪৯০/- (জাতীয় বেতন স্কেল-২০১৫)  
 গ্রেড: ১৬ তম গ্রেড  
 পদ সংখ্যা: ১ (এক) টি  
 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  
ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে।  
শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/ জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) এর নিচে গ্রহণযোগ্য নয়।  
সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।  
অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য।  
চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।  

## ২। কবি জসীম উদ্‌দীন হল

 পদের নাম: কেয়ারটেকার  
 বেতন স্কেল: টাঃ ৯৩০০-২২,৪৯০/- (জাতীয় বেতন স্কেল-২০১৫)  
 গ্রেড: ১৬ তম গ্রেড  
 পদ সংখ্যা: ১ (এক) টি  
 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  
ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ স্নাতক/সমমান পাস হতে হবে।  
প্রার্থীর শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ২য় বিভাগ/ জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)- এর নিচে গ্রহণযোগ্য নয়।  
সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ০৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।  
অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য।  
চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।  

## ৩। শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার

 পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি)  
 বেতন স্কেল: টাঃ ১২,৫০০-৩০,২৩০/- (জাতীয় বেতন স্কেল-২০১৫)  
 গ্রেড: ১১ তম গ্রেড  
 পদ সংখ্যা: ১ (এক) টি  
 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  
বিজ্ঞান বিভাগে এস.এস.সি/এইচ.এসসি/সমমানের ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ ৫ স্কেলে ৩.০০ পাসসহ বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন সিজিপিএ ০৪ স্কেলে ২.৭৫ অথবা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস হতে হবে।  
প্রার্থীকে সরকার অনুমোদিত হাসপাতাল বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ (পাঁচ) বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।  
প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬(ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।  
অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য।  

### আবেদন প্রক্রিয়া:

আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে তাদের শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং পদোন্নতির নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না।

রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে প্রদেয় ৩০০/- (তিনশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) এবং সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক রেজিস্ট্রার বরাবর লিখিত দরখাস্ত আগামী ২৯-০৪-২০২৬ খ্রিস্টাব্দ/১৬-০১-১৪৩৩ বঙ্গাব্দ তারিখের মধ্যে জমা দিতে হবে।

 ক্রমিক-১ এর আবেদনপত্র: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে।  
 ক্রমিক-২ এর আবেদনপত্র: প্রাধ্যক্ষ, কবি জসীম উদ্‌দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে।  
 ক্রমিক-৩ এর আবেদনপত্র: প্রধান মেডিকেল অফিসার, শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে।  
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *