নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা- পদে ৪ বছর মেয়াদী ম্যাটস থেকে ডিপ্লোমা ডিগ্রীধারীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদনের শেষ সময়ঃ ১২ নভেম্বর ২০২৬
পদ সংখ্যা ঃ ৫
বয়সঃ ৪০ বছর
কর্মএলাকাঃ বাংলাদেশের যে কোন স্থান
বেতনঃ ২৫০০০ মাসিক
শিক্ষাগত যোর্গতাঃ
ডিপ্লোমা। ম্যাটস (মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) থেকে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমাধারী।
বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন সনদ রয়েছে।
নারী ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Responsibilities & Context:
নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), এম আর এ সনদপ্রাপ্ত (০০০৪৬-০০৩২৭-০০৪২২), পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘ দিন যাবৎ শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুর, বরিশাল, ও মুন্সীগঞ্জ জেলায় সুনামের সাথে ঋণ কার্যক্রম সহ অন্যান্য সামাজিক উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে শূন্য পদে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) কিছু সংখ্যক স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা নিয়োগ দিতে যাচ্ছে।
দায়িত্ব ও কর্মপরিধিঃ-
প্রত্যেক কর্মদিবসের প্রথমভাগে খানা/সমিতিতে সদস্য/ রোগীদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা।
প্রত্যেক কর্মদিবসে দুপুর থেকে বিকেল পর্যন্ত শাখা আফিস বা নির্ধারিত স্থানে স্ট্যাটিক ক্লিনিক আয়োজন করে রোগীদেরকে প্রয়োজনীয় সেবা প্রদান করা।
প্রতি মাসের নির্দিষ্ট দিনে সরকারি/বেসরকারি হাসপাতালের চিকিৎসকের (এমবিবিএস) মাধ্যমে স্যাটেলাইট ক্লিনিক আয়োজন করে রোগীদেরকে সেবা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা।
বছরের নির্দিষ্ট সময়ে সরকারি/বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্প আয়োজন করা। চোখের ছানি অপারেশন করার জন্য রোগী চিহ্নিতকরন, রোগীদের একত্রিকরন ও আর্থিক ব্যবস্থাপনা।
গর্ভবতী নারীদের প্রসবপূর্বসেবা, নিরাপদ প্রসব সংক্রান্ত পরামর্শ, দুগ্ধদানকারী মায়েদের প্রসবোত্তর সেবা এবং ৫ বছর বয়সের নীচের শিশুদের গ্রোথ মনিটরিং এবং প্রমোশন (জিএসপি) করা।
গুরুতর অসুস্থ্য, জটিল ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগী/প্রবীণদেরকে যথাযথ হাসপাতালে সঠিক সময়ে রেফার করা।
নির্দিষ্ট দিন ও স্থানে স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ খাদ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং হাইজিন প্রভৃতি বিষয়ে জনসচেতনতামূলক সেশন পরিচালনা করা। বিশেষ করে নারী ও কিশোরীদের অংশগ্রহণে উঠান বৈঠক আয়োজন করে সেশন পরিচালনা করা। ৮) রক্তের চাপ (বিপি), ডায়াবেটিক, রক্তের গ্রুপ, হিমোগ্লবিন, প্রেগনেন্সিসহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রাথমিক পরীক্ষা করা।
স্থানীয় সরকারি স্বাস্থ্য বিভাগের সাথে সংযোগ স্থাপন এবং স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত জাতীয় দিবস উদযাপনের উদ্যোগ গ্রহন করা।
কর্মএলাকায় যে কোন রোগের প্রাদুর্ভাব, সংক্রামকব্যধি, মহামারি প্রভৃতি বিষয়ে নজরদারি ও হালনাগাদ তথ্য রাখা।
কর্মএলাকার মাতৃ-মৃত্যু, শিশু-মৃত্যুসহ যে কোন ধরনের মৃত্যু সংক্রান্ত হালনাগাদ তথ্য রাখা।
স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের ওপর বিশ্লেষণধর্মী মাসিক/প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা।
সংস্থার ব্যবস্থপনা কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ববলী পালন করা।
Skills & Expertise
Other Relevant Skills
Primary Health Care
Health and Nutrition
Maternal Care
Child Care
Patient Assessment
Reporting and Documentation
Employment Status
Full Time
Read Before Apply:
বিঃদ্রঃ নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)`র কর্তৃপক্ষ যে কোন আবেদন পত্র বা নিয়োগ কার্যক্রম যে কোন পর্যায়ে বাতিল করার অধিকার রাখেন।
যোগাযোগ: মো: জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)। মোবাইল: ০১৭৩৫-৩৪৩৩০৪।
Apply Procedure
Hard Copy:
স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা পদের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ১২ নভেম্বর ২০২৬ ইং তারিখের মধ্যে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)`র অনুকুলে ২০০/-(দুইশত) টাকার ব্যাংক ড্রাফ্ট/পে অর্ডার (অফেরৎযোগ্য), পূর্ন জীবন-বৃত্তান্ত, মোবাইল নম্বর, সদ্য তোলা ৩ কপিছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন, কর্মরত সংস্থার নিয়োগ পত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদন যুগ্ম-পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) বিভাগ বরাবর প্রেরনের জন্য অনুরোধ করা গেল। প্রেরনের ঠিকানা: নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), ডাকঘর: নড়িয়া-৮০২০, উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়।

